• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭
শিরোনামঃ
নন্দীগ্রামে কৃষকের ঘামে ভেজা টাকায় ভাগ বসাতে মরিয়া সার সিন্ডিকেট সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগে আদালতে মামলা নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত সড়ক-জমি, শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন নন্দীগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩ স্ত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ, ভাড়া করা ভুয়া সিআইডির ৭ সদস্য আটক দুমকিতে ‘ত্যাগীদের বঞ্চিত’ করে যুবদলের কমিটি, ঝাড়ু মিছিল নিয়ে রাজপথে নেতাকর্মীরা

অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত সড়ক-জমি, শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন

রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি / ৪ Time View
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধিঃ নদী ও চাষাবাদ জমি থেকে মাটি এবং বালু উত্তোলন বন্ধ, বালুবাহি ড্রামট্রাক বন্ধ ও মিথ্যা মামলা প্রতাহারের দাবীতে মানববন্ধন করেন স্থানীয় সাধারণ জনগণ। বৃহস্পতিবার (২৭-আগস্ট) দুপুরে নীলফামারী জলঢাকার হরিশ্চন্দ্রপাঠ বামনা-বামনী হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তায় এ-ই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সভাপতিত্ব করেন মোক্তার হোসেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সেলিম রেজা, সুজাউল আজাদ, লিটন, ফরিদুল ইসলাম, মহুবার রহমান, হেলালউদ্দিন, মোস্তাফিজার রহমান, মনছুর আলী, সিদ্দিকুল, কছিরউদ্দিন, লতিফার রহমান, রাজ্জাক, জুয়েল, ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বালু একটি প্রাকৃতিক সম্পদ। কিন্তু আইন ও পরিবেশগত বিধিবিধান উপেক্ষা করে বালু উত্তোলন করলে এর বিরূপ প্রভাব পড়ে জনজীবন, কৃষি ও পরিবেশের ওপর। তাই অবৈধভাবে বালু উত্তোলনকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিদ্যালয়গামী সড়কে ভারী ড্রাম ট্রাক চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা জরুরি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার এবং বালু উত্তোলনের স্থানগুলো প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শনের দাবি জানান তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, বালুবাহী ট্রাক চলাচলের সময় সড়কে ধুলাবালি উড়ছে। এতে পথচারী, শিশু ও শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুলে যাওয়া-আসার সময় ভারী ড্রাম ট্রাকের সঙ্গে ছোট যানবাহন ও শিক্ষার্থীদের মুখোমুখি হওয়ার ঘটনায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। সরু ও ক্ষতিগ্রস্ত সড়কে দ্রুতগতির ভারী যান চলাচল করায় অভিভাবকরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বক্তারা বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

অবৈধ বালু উত্তোলনে হুমকিতে সড়ক-জমি-বসতবাড়ি, শিক্ষার্থীদের চলাচলে বাড়ছে ঝুঁকি। অবৈধ বালু উত্তোলন ও বালুবাহি ড্রামট্রাক চলাচলের বাঁধা দিলে, বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির মামলা দেয়ার হুমকি দিচ্ছে অবৈধ বালু ব্যবসায়ীরা বলে জানান বক্তারা। সম্প্রতি উপজেলার খুঁটামারা ইউনিয়নে হরিশচন্দ্র পাঠে এক ইউপি সদস্যকে নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার দায়ে বালু মহল মাটি ব্যবস্থাপনা আইনে ১ লক্ষ টাকা জরিমানা করেন প্রশাসন। গত ২৪ আগস্ট সোমবার সন্ধায় অভিযান পরিচালনা করেন জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ তানজীর ইসলাম ও মোঃ আসাদুজ্জামান। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন মানববন্ধনকারীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

https://www.kaabait.com