• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮
শিরোনামঃ
যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩ স্ত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ, ভাড়া করা ভুয়া সিআইডির ৭ সদস্য আটক দুমকিতে ‘ত্যাগীদের বঞ্চিত’ করে যুবদলের কমিটি, ঝাড়ু মিছিল নিয়ে রাজপথে নেতাকর্মীরা নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ইয়াবার চালান জব্দ, ১২শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জশনে জুলুছ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

স্ত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ, ভাড়া করা ভুয়া সিআইডির ৭ সদস্য আটক

Reporter Name / ৬ Time View
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মাগুরা প্রতিনিধি : মাগুরা শ্রীপুরে স্ত্রীকে অপহরণের চেষ্টার সময় ভাড়া করা এক নারী সহ ৭ জন ভুয়া সিআইডিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

২৬ আগস্ট দিবাগত বুধবার রাত ১টা ৫০ মিনিটের সময় শ্রীপুর থানার নাকোল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

মাগুরা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা ও নাকোল ক্যাম্পের পুলিশ এসআই মো. আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ভুয়া সিআইডি লেখা ৪টি জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, অপহরণে ব্যবহৃত ১টি নোহা মাইক্রো ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাগুরা পুলিশ সুপার মো: মোল্লা আজাদ হোসেন জানান, শ্রাবণী নামের একটি মেয়ে যার প্রথমে বিয়ে হয় মাগুরা শ্রীপুরের নাকল গ্রামের মোস্তাক নামের একটি ছেলের সাথে, পরবর্তীতে মোস্তাকের সাথে ডিভোর্স হলে দ্বিতীয় বিয়ে হয় ঝিনাইদহের সদর এলাকার শিমুলের সাথে। সেখান থেকে পুনরায় প্রথম স্বামী মোস্তাকের কাছে চলে আসায় দ্বিতীয় স্বামী শিমুল ক্ষুব্ধ হয়ে তার স্ত্রীকে অপহরণ করতে ৫ লক্ষ টাকার বিনিময়ে ভাড়া করেন ভুয়া সিআইডি, কিন্তু স্ত্রীকে অপহরণের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়।

পুলিশ সুপার বলেন,গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। দ্বিতীয় স্বামী শিমুলকেও গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com