• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮
শিরোনামঃ
যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩ স্ত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ, ভাড়া করা ভুয়া সিআইডির ৭ সদস্য আটক দুমকিতে ‘ত্যাগীদের বঞ্চিত’ করে যুবদলের কমিটি, ঝাড়ু মিছিল নিয়ে রাজপথে নেতাকর্মীরা নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ইয়াবার চালান জব্দ, ১২শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জশনে জুলুছ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

দুমকিতে ‘ত্যাগীদের বঞ্চিত’ করে যুবদলের কমিটি, ঝাড়ু মিছিল নিয়ে রাজপথে নেতাকর্মীরা

Reporter Name / ২২ Time View
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ওবায়দুর রহমান অভি (পটুয়াখালী) প্রতিনিধিঃ ত্যাগীদের বঞ্চিত করে যুবদলের কমিটি দেয়ার প্রতিবাদে দুমকিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় নতুন বাজার মামুন মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার ও উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক মোঃ জসিম উদ্দিন শম্ভু।

এর আগে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ৬সদস্য বিশিস্ট যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিন
হাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত
প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি এ ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি)বুধবার এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি, মিজানুর রহমান লাল মিয়কো সিনিয়র সহ- সভাপতি, মো:সাইদুর রহমান খান সহ-সভাপতি, মো: জাহিদুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক ও মো: মাাইনুল ইসলাম সোহেল সিনিয়র যুগ্ন-সম্পাদক,মো: কামাল তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com