• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৭
শিরোনামঃ
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড নন্দীগ্রামে কৃষকের ঘামে ভেজা টাকায় ভাগ বসাতে মরিয়া সার সিন্ডিকেট সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগে আদালতে মামলা নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত সড়ক-জমি, শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন নন্দীগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে নবাগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩

সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগে আদালতে মামলা

Reporter Name / ৫৬ Time View
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় ভূমি অফিস সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে চাঁদাবাজসহ বিভিন্ন অপবাদ দেওয়ার অভিযোগে আমির উদ্দিন বাবু নামের একজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নওগাঁর আদালতে মামলাটি দায়ের করেন সবুজ হোসেন নামের একজন সাংবাদিক।

মামলার সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশের পর আমির উদ্দিন বাবু নামের পোরশা উপজেলার এক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী সাংবাদিকদের ছবি প্রকাশ করে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালান। একই সঙ্গে সংবাদ সংগ্রহের জন্য ওই এলাকায় গেলে সাংবাদিকদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এসব অপপ্রচার ও হুমকি দেওয়া হয়েছে।

সাংবাদিক সবুজ হোসেন বলেন, “সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের হুমকি, হয়রানি বা মানহানিকর অপপ্রচার মেনে নেওয়া হবে না। এ ঘটনায় ন্যায়বিচারের প্রত্যাশায় আদালতের আশ্রয় নিয়েছি।”

এদিকে, মামলায় করা অভিযোগের বিষয়ে আমির উদ্দিন বাবুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও দায়-দায়িত্ব আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com