• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২১
শিরোনামঃ
রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব,সভাপতি তোফায়েল সম্পাদক রনি নাজিরপুরে বলেশ্বর নদের নাব্যতা সংকট: অবৈধ জাল ও গাছের ঝাপে বিপন্ন পরিবেশ, স্থানীয়দের মাঝে মতভেদ

নন্দীগ্রামে মোটরসাইকেল–ভটভটি সংঘর্ষে নিহত-২

Reporter Name / ৩৩১ Time View
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে কৃষক ও কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩১ জানুয়ারি (শনিবার) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার ৪নং থালতা-মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন— দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার লাজিম উদ্দিনের ছেলে সুইট (৫৫) এবং মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আজিজার (৫৫)। আজিজার কাঠমিস্ত্রি ছাড়াও তিনি গ্রামের কমিটিতে আনসার ভিডিপির সদস্য ছিলেন। দুজনই স্থানীয়ভাবে পরিচিত ও পরিবার-পরিজনের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দামরুলের মাঠে আলুর জমি সেঁচ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সুইট। প্রতিবেশী হওয়ায় এবং একই পথে যাওয়ায় আজিজারও তাঁর মোটরসাইকেলে উঠেন। আজিজার পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছিলেন। দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুজনই ছিটকে সড়কে পড়ে যান।
দুর্ঘটনাস্থলেই আজিজারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুইটকে উদ্ধার করে দ্রুত বিজরুল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে দারিয়াপুর ও আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com