• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২
শিরোনামঃ
রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব,সভাপতি তোফায়েল সম্পাদক রনি নাজিরপুরে বলেশ্বর নদের নাব্যতা সংকট: অবৈধ জাল ও গাছের ঝাপে বিপন্ন পরিবেশ, স্থানীয়দের মাঝে মতভেদ

সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ১৫ Time View
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : অসুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। রোববার বিকেলে বগুড়ার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামে ৩টি অসচ্ছল ও অসুস্থ  পরিবারের মাঝে বৃহত্তর সান্তাহার সমিতির জাকাত ফান্ডের পক্ষ থেকে এই আর্থিক সহায়তার নগদ টাকা  তুলে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম বাচ্চু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল,  যুবদল নেতা আমিনুল ইসলাম কোহেল, আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্র দলের নেতা ইয়াশ হোসেন আকাশসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।

আর্থিক সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা সাবেক পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, কঠিন সময়ে পাওয়া এই সহযোগিতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে সাধারণ মানুষের পাশে থাকলে আমরা অসহায় মানুষগুলো সাহস ও ভরসা পাবো।
এ বিষয়ে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা হলে বিপদের সময়ে পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com