• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২
শিরোনামঃ
রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব,সভাপতি তোফায়েল সম্পাদক রনি নাজিরপুরে বলেশ্বর নদের নাব্যতা সংকট: অবৈধ জাল ও গাছের ঝাপে বিপন্ন পরিবেশ, স্থানীয়দের মাঝে মতভেদ

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব,সভাপতি তোফায়েল সম্পাদক রনি

বানি ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ২০ Time View
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

জেলা প্রতিনিধি রাজশাহীঃ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাংলানিউজ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মীর তোফায়েল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিউজ২১-এর রিপোর্টার আরিফুল হক রনি।

শনিবার রাজশাহী পুলিশ লাইন সংলগ্ন একটি মিলনায়তনে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক গণধ্বনি পত্রিকার সম্পাদক ইয়াকুব সিকদার।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক বর্তমানের ব্যুরো প্রধান পাভেল ইসলাম মিমুল এবং সহ-সভাপতি পদে বাংলাদেশ ক্রাইম বার্তার রিপোর্টার হাবিবুর রহমান হাসান মৃধা নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান মতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর রিপোর্টার মাসুদ রানা নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলার গৌরবের রিপোর্টার বাণী ইসরাইল হিটলার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে সাপ্তাহিক দিনরাত্রির এনসার খান আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীরুল আলম তোহা, দপ্তর সম্পাদক পদে গ্রিন টেলিভিশনের তন্ময় দেবনাথ, প্রচার সম্পাদক পদে দৈনিক উপচারের ওমর আলী এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে আরবিসি নিউজের রোজিনা আক্তার রোজী।

নির্বাচন পরিচালনার দায়িত্বে প্রধান নির্বাচন কমিশনার ইয়াকুব সিকদারের সাথে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন, অ্যাডভোকেট মফিজুর ইসলাম, আল আমিন হোসেন ও কবির হোসেন।

ভোটগ্রহণ চলাকালে নির্বাচন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন,দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদসহ বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দ।

এর আগে কেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভির রাজশাহী জেলা প্রতিনিধি শামসুল ইসলাম, টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি এবং রাজশাহী মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বারিউল আলম শান্ত।

দিনব্যাপী সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত গণমাধ্যমকর্মীরা। নবনির্বাচিত নেতৃত্ব রাজশাহীর সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com