• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫
শিরোনামঃ
রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব,সভাপতি তোফায়েল সম্পাদক রনি নাজিরপুরে বলেশ্বর নদের নাব্যতা সংকট: অবৈধ জাল ও গাছের ঝাপে বিপন্ন পরিবেশ, স্থানীয়দের মাঝে মতভেদ

পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৬২ Time View
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:            নওগাঁর পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ: এমপাওয়ারিং গ্রাসরুটস্ সিভিল সোসাইটি’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্র্যাক পত্নীতলা আঞ্চলিক কার্যালয়ের সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে পোরশা উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

​ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি (বরেন্দ্র)-এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মামুনুর রশীদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান।

​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান এবং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম।

​এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের পত্নীতলা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় তিজ্ঞা। সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ব্র্যাকের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার আলপনা জয়ন্তী কুজুর এবং ব্র্যাক নওগাঁ জেলা সমন্বয়কারী আবুল কালাম আজাদ।

​সভায় প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, তৃণমূল পর্যায়ে নাগরিক সমাজের ভূমিকা শক্তিশালীকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোকপাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com