• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৮
শিরোনামঃ
রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব,সভাপতি তোফায়েল সম্পাদক রনি নাজিরপুরে বলেশ্বর নদের নাব্যতা সংকট: অবৈধ জাল ও গাছের ঝাপে বিপন্ন পরিবেশ, স্থানীয়দের মাঝে মতভেদ

পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

উপজেলার স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৬৪ Time View
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর মেডিকেল মোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডায়াগনস্টিক সেন্টারটির শুভ উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রিপন।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম মিঠু এবং সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম গোল্ডেন।

​এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি আমির সাগর আলী, জাতীয় পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই, ডাঃ আরিফ হোসেন, ডাঃ ইমামুল আরেফিন, ডাঃ এমদাদুল হক এবং ডাঃ সুমাইয়া আক্তার।

​কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক মোছাঃ যিজতিয়া তামিমি’র দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে পোরশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির উদ্দিন বাবুসহ স্থানীয় সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী বক্তব্যে অতিথিরা আশা প্রকাশ করেন, উন্নত চিকিৎসা সেবা ও নির্ভুল রোগ নির্ণয়ের মাধ্যমে কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার স্থানীয় সাধারণ মানুষের আস্থা অর্জন করবে এবং উপজেলার স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com