• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৯
শিরোনামঃ
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড নন্দীগ্রামে কৃষকের ঘামে ভেজা টাকায় ভাগ বসাতে মরিয়া সার সিন্ডিকেট সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগে আদালতে মামলা নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত সড়ক-জমি, শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন নন্দীগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে নবাগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩

নন্দীগ্রামে কৃষকের ঘামে ভেজা টাকায় ভাগ বসাতে মরিয়া সার সিন্ডিকেট

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ৮ Time View
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামের বিভিন্ন বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির অভিযোগ উঠেছে। সৃজনের শুরুতেই কৃষকদের গলা কাটতে মরিয়া হয়ে উঠে পড়েছে নন্দীগ্রামে লাইসেন্সবিহীন সার সিন্ডিকেট বিক্রেতারা, অভিযোগসূত্রে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় নন্দীগ্রাম উপজেলায় বিসিআইসি ও বিএডিসি ডিলার রয়েছেন সর্বমোট ৩৬ জন এর মধ্য বিসিআইসি ১৩ জন ও বিআরডিসি ২৩ জন। নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অধিকাংশ ডিলারগণ সরকারি রেটে সার বিক্রয় করলেও কিছু কিছু ডিলারদের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চাইতেও অধিক দামে বিক্রয় করার অভিযোগ পাওয়া যাচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, নন্দীগ্রামে ৩৬ জন বিসিআইসিও বিএসডিসি ডিলার রয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন বাজারে লাইসেন্স বিহীন প্রায় দুই শতাধিকেরও অধিক অসাধু সার সিন্ডিকেট বিক্রেতারা বাজারে অধিক দামে সার ক্রয় করে আসছে। অভিযোগ সূত্রে সরে জমিনে গিয়ে দেখা যায়, ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়নের ত্রিমহনী বাজারে লাইসেন্স ছাড়াই সার মুজত করে অধিক দামে সার বিক্রয় করছেন ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী অসাধু সার সিন্ডিকেট ব্যবসায়ী শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তারা বারবার তাকে লাইসেন্স বিহীন সার বিক্রয়ের বিষয়ে নিষেধ করলেও কারোর কথা তোয়াক্কা না করে অবাধে তিনি চওড়া মূল্যে সার বিক্রয় চলমান রেখেছেন। এছাড়াও ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের সোনাকানিয়া বাজারের সার ডিলার একরাম হোসেনের বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের বিষয়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস বরাবর অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। তবে এই অভিযোগ অস্বীকার করে সার ডিলার একরাম হোসেন বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পন্ন মিথ্যা আমি সরকারি রেটে সকল সার বিক্রয় করছি। এদিকে সরকার কৃষকদের বিভিন্ন প্রণোদনা সহ সারের ডিলার ও কৃষক পর্যায়ে মূল্য তালিকা বেঁধে দিয়েছেন।

কৃষক ও ডিলার পর্যায়ে সারের নির্ধারিত মূল্য (প্রতি কেজি) ইউরিয়া সার: ডিলার পর্যায়ে ২৫ টাকা, কৃষক পর্যায়ে ২৭ টাকা। টিএসপি সার: ডিলার পর্যায়ে ২৫ টাকা, কৃষক পর্যায়ে ২৭ টাকা। ডিএপি সার: ডিলার পর্যায়ে ১৯ টাকা, কৃষক পর্যায়ে ২১ টাকা। এমওপি সার: ডিলার পর্যায়ে ১৮ টাকা, কৃষক পর্যায়ে ২০ টাকা। অভিযোগ রয়েছে ইউরিয়া, ডিএপি, এমওপি সরকারি রেটে বিক্রয় করা হলেও টিএসপি বিক্রয় করা হচ্ছে বস্তা প্রতি ৫০০ টাকা করে বেশি। অর্থাৎ এসব অসাধু লাইসেন্সবিহীন সার বিক্রেতারা টিএসপি ১,৩৫০ টাকার জায়গায় ১৭শ’ থেকে ১৮শ’ টাকা পর্যন্ত নিচ্ছেন। এছাড়াও অভিযোগ রয়েছে নন্দীগ্রামের কিছু অসাধু ডিলার ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণে সার মজুদ রেখে খোলা বাজারে বিক্রয় না করে রাতের অন্ধকারে চওড়া মূল্যে পাইকারি দামে অন্যত্র বিক্রয় করছে। ইতিমধ্যেই লাইসেন্স বিহীন এসব অসাধু সার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে মাঠে নেমেছে প্রশাসন। গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে লাইসেন্সবিহীন ও বিভিন্ন অপরাধে তিনটি সার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়। এছাড়াও বৃহস্পতিবার সকালে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে সার নিয়ে ব্যাপকভাবে আলোচনা করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, নন্দীগ্রামে সারের কোন সংকট নেই, আমাদের উপসহকারী কৃষি অফিসাররা বিভিন্ন বাজারে প্রতিনিয়ত সার মনিটরিং করছে। বিভিন্ন জায়গায় অতিরিক্ত দামে সার বিক্রয়ের অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় লাইসেন্স না থাকা ও অতিরিক্ত মূল্যে সার বিক্রয় ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে তদন্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে নন্দীগ্রামে বিসিআইসিও বিএসডিসি ডিলারদের নিয়ে মত বিনিময় করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। মতবিনিময় কালে তিনি ডিলারদের সরকারি রেটে সকল রাসায়নিক সার বাজারে বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও তিনি বলেন কোন অসাধু সার ব্যবসায়ী যদি সরকার নির্ধারিত মূল্যের চাইতে অধিক দামে সার বিক্রয় করে এবং বাজারে সারের সেন্ডিকেট তৈরি করে তাহলে প্রশাসনকে সেসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

নন্দীগ্রামে নতুন প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নতুন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে আরিফুল ইসলাম যোগদান করেছেন। বুধবার (২৭ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নন্দীগ্রামে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে আরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন।
আরিফুল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। ফলে নিজ জেলা বগুড়ার একটি উপজেলায় দায়িত্ব পাওয়ায় স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ সেবা আরও কার্যকরভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।
এদিকে নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা কল্পনা রানী রায় বদলি হয়ে জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরে ট্রেনিং অফিসার হিসেবে যোগদান করেছেন।
নতুন কর্মকর্তা আরিফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বলেন, নন্দীগ্রাম উপজেলার গবাদিপশু ও পোলট্রি খাতের উন্নয়ন, খামারিদের চিকিৎসাসেবা, টিকাদান, কৃত্রিম প্রজনন এবং প্রাণিসম্পদসম্পর্কিত সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন বলে তিনি রাজনৈতিক মহল সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com