• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১
শিরোনামঃ
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড নন্দীগ্রামে কৃষকের ঘামে ভেজা টাকায় ভাগ বসাতে মরিয়া সার সিন্ডিকেট সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগে আদালতে মামলা নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত সড়ক-জমি, শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন নন্দীগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে নবাগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩

নন্দীগ্রামে নবাগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ৩৬ Time View
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নতুন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে আরিফুল ইসলাম যোগদান করেছেন। বুধবার (২৭ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নন্দীগ্রামে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে আরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন।
আরিফুল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলায়। ফলে নিজ জেলা বগুড়ার একটি উপজেলায় দায়িত্ব পাওয়ায় স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ সেবা আরও কার্যকরভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।
এদিকে নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা কল্পনা রানী রায় বদলি হয়ে জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরে ট্রেনিং অফিসার হিসেবে যোগদান করেছেন।
নতুন কর্মকর্তা আরিফুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বলেন, নন্দীগ্রাম উপজেলার গবাদিপশু ও পোলট্রি খাতের উন্নয়ন, খামারিদের চিকিৎসাসেবা, টিকাদান, কৃত্রিম প্রজনন এবং প্রাণিসম্পদসম্পর্কিত সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন বলে তিনি রাজনৈতিক মহল সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com