• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৩
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু

Reporter Name / ২৩১ Time View
শনিবার, ১৩ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিধইল গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে *হাবীব হোসেন (৩৫)* পারিবারিক কলহ ও বিবাদের জেরে বিষপান করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মানসিক অশান্তির মধ্যে ছিলেন হাবীব হোসেন। এরই একপর্যায়ে তিনি বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এদিকে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে থানা সূত্রে জানা গেছে

হাবীব হোসেনের অকাল মৃত্যুতে সিধইল গ্রামসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। পরিবার-পরিজনের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com