• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ১৭২ Time View
বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা ও নৌবাহিনীর ‘কর্নেল’ পরিচয়ে আলোচনায় আসা সেই মো. আব্দুল মুকিত পার্থ (৩১) এবার মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন।

​আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে মোটরসাইকেল চুরি করার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ​

আটক আব্দুল মুকিত পার্থ উপজেলার সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে। তিনি ভাটগ্রাম এলাকায় শ্বশুরবাড়িতে থাকেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল মেসার্স শহীদ জোহা ফিলিং স্টেশনে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা ও ‘ট্যাগ অফিসার’ দাবি করে তদারকির ভান করার সময় তাকে জনতা আটক করে পুলিশে দিয়েছিল।

জামিনে বের হয়ে আজ কুন্দারহাটে আবার বাইক চুরির চেষ্টাকালে তাকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। ​নন্দীগ্রাম থানা পুলিশ জানায়, আটক মুকিত পার্থের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com