• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪০
শিরোনামঃ
নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’ মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮

নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি,নাগেশ্বরী। / ২৩ Time View
বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী উপজেলা প্রতিনিধি,নাগেশ্বরীঃ কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকার কলেজ মোড়ে পরিচালনা করা এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মফিজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত মফিজুল উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নাওডাঙ্গা স্কুলপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল কলেজ মোড়ের ‘এইচআর মেটাল’ দোকানের সামনে অবস্থান নেয়। এ সময় সেখানে একটি ইজিবাইকে বসে থাকা মফিজুলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর দুই পায়ের মাঝখানে লুকিয়ে রাখা অবস্থায় হলুদ স্কচটেপ ও সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে গাঁজার পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত ব্যাটারিচালিত ইজিবাইক এবং আসামির একটি আইটেল বাটন মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। উদ্ধারকৃত এসব আলামতের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা।
ঘটনাটি স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ইজিবাইকের মাধ্যমে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে এ অভিযোগের সত্যতা আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com