ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি,সামাজিক সম্প্রীতি, ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় ধামইরহাট উপজেলার উমার ইউনিয়ন পরিষদের হলরুমে এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (গওচঝ) প্রকল্পের অধীনে পিস প্যাসিলিটেটর প্রুপ পিএফজির মতবিনিময় সভা পিএফজির ধামইরহাট উপজেলার কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ঐক্য শান্তি ও প্রতিষ্ঠায় করণীয় এই প্রতিপাদ্য কে সামনে রেখে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধামইরহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক আজমল হোসেন চৌধুরী শাহান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ধামইরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র রেজুয়ান হোসেন রঞ্জু, নওগাঁ জেলা মহিলা দলের সহ সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা শাহীনা আক্তার, উমার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ধামইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ মন্ডল, ওয়াইপিএজি’র উপজেলা কো-অর্ডিনেটর ধামইরহাট পৌর ছাত্রদলের সভাপতি সাঈদ বিন জাবেদ ও পিএফজির নওগাঁ জেলার কো-অর্ডিনেটর মো: গিয়াস উদ্দিন প্রমুখ।
https://www.kaabait.com