June 15, 2026, 8:52 pm

শিরোনাম :
টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রচারের নির্দেশ অমান্যের অভিযোগ টিঅ্যান্ডটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নন্দীগ্রামে লাইসেন্স বিহীন দুই ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা হৃদয়ের টানে, স্মৃতির মোহনায়—আমরা আবার এক সাথে -ব্যাচ ৯৯। সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন নওগাঁয় বেলা’র একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক প্রচারণা পোরশায় পটল পাতার বড়া বেচেই জীবিকা চলে শফিকুলের পোরশায় পটল পাতার বড়া বেচেই জীবিকা চলে শফিকুলের রাজশাহীতে সন্ত্রাসীদের কবলে সাংবাদিক তন্ময় দেবনাথ রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা আলোচনা অনুষ্ঠিত

পোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ী সাপাহার উপজেলার মৃত দুলাল চৌধুরীর ছেলে শামীম চৌধুরী। থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমানি জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় তার নেতৃত্বে শনিবার রাত অনুমান সাড়ে ৮টায় গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি-সাপাহার সড়কের বালিয়াচান্দা নামক স্থানে ব্রীজের উপর সঙ্গীয় ফোর্সসহ চেক পোস্ট পরিচালনা কারে মোটরসাইকেল সহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে তার শরীর ও মোটরমসাইকেল তল্লাশি করার সময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর সাদা দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। যাহার অনুমানীক মূল্য ৩ লক্ষ টাকা। এসময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পুরাতন সুজকি জিকসার মোটর সাইকেল যাহার অনুমানীক মূল্য ২ লক্ষ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শামীমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও এ থানায় মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *