• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪১
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু —

Reporter Name / ১১২ Time View
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

এস কে কামরুল হাসান, সাতক্ষীরা প্রতিবেদকঃ

সাতক্ষীরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে সাতক্ষীরা জেলায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে।

এর মধ্যে ১ম ৮দিন কমিউনিটিতে এবং শেষের ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা প্রদান করা হবে। জেলায় মোট ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান করা হবে। এছাড়া যে সকল শিশু এমআর বা হামের টিকা পেয়ে থাকলে অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হয়ে থাকলেও ঐ বয়সের সকল শিশুকে ক্যাম্পেইনে এমআর টিকা দিতে হবে। তবে একটি শিশু টিকা প্রদানের ২৮ দিন পূর্ণ হলেই সেই শিশু টিকা নিতে পারবে।

সংবাদ সম্মেলনে হাম রুবেলা ক্যাম্পেইন এর উপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডাঃ রাশেদ উদ্দিন মৃধা।

এসময় সাতক্ষীরা কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী সিভিল সার্জস অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ ইসমত জাহান সুমনা , সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট শেখ আব্দুল বাকীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com