• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০২
শিরোনামঃ
মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’ মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ

নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রংপুরের ৪ জেলায় ৩ হাজার বিজিবি মোতায়েন

Reporter Name / ১৩১ Time View
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

 রংপুর অফিস

নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রংপুরের ৪ জেলায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারী) সকালে নগরীর পার্কের মোড় এলাকায় বিজিবি চেকপোস্ট পরিদর্শন করেন, সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এস এম শফিকুর রহমান। তিনি জানান, বিজিবি রংপুর সেক্টরের অধীনে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা জেলায় ২৬টি বেজ ক্যাম্পে ৭৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকার নিñিদ্র নিরাপত্তাড চেকপোস্ট স্থাপনসহ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। এসব জেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে শান্তিÑশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজর দিয়েছে বিজিবি।
সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এস এম শফিকুর রহমান বলেন, বিজিবি মূলত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আজ থেকে দায়িত্ব পালন শুরু করেছে। নির্বাচনী এলাকায় নিñিদ্র নিরাপত্তা দিতে তল্লাশী কার্যক্রম চালু রয়েছে। এছাড়া ঝুঁকি বিবেচনায় বিভিন্ন স্থানে ডগস্কোয়াড স্থাপন করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। এছাড়া আমাদের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য বিজিবি’র র‌্যাপিড অ্যাকশন ও কুইক রেন্সপন্স ফোর্স প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, বিজিবি ডিজিটাল সেন্সর যেমন ড্রোন, বডিওন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কার্যক্রমের গতিশীলতা বাড়িয়েছে। বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, জনগণের আস্থার প্রতীক হিসেবে আমরা কাজ করতে চাই। তাই সমন্বিতভাবে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, রংপুরের ৪টি জেলায় ২ হাজার ৫৭২টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৬’শটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এসব কেন্দ্রে আমাদের গোয়েন্দা নজরদারী রয়েছে। এছাড়া জেলা-উপজেলা পর্যায়ে বিজিবি’র সমন্বয়ক টিমের প্রতিনিধিরা কাজ করছে। আমরা কোন ঘটনা ঘটার সাথে সাথেই সেখানে পৌঁছে যেতে পারবো। এ সময় বিজিবি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com