• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৯
শিরোনামঃ
নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত সড়ক-জমি, শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন নন্দীগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩ স্ত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ, ভাড়া করা ভুয়া সিআইডির ৭ সদস্য আটক দুমকিতে ‘ত্যাগীদের বঞ্চিত’ করে যুবদলের কমিটি, ঝাড়ু মিছিল নিয়ে রাজপথে নেতাকর্মীরা নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ইয়াবার চালান জব্দ, ১২শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জশনে জুলুছ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Reporter Name / ১৮৭ Time View
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বৈধ প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর মো. ইশতিয়াক, বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা নির্বাচন অফিসার আমির খশরু গাজী।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খানের পক্ষে প্রতিনিধি মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জামায়াতে ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মাহামুদুন্নবীর পক্ষে প্রতিনিধি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল ইসলামের পক্ষে প্রতিনিধি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, “২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক।” তিনি আরও বলেন, আসন্ন গণভোট ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।
সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

https://www.kaabait.com