• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৩
শিরোনামঃ
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড নন্দীগ্রামে কৃষকের ঘামে ভেজা টাকায় ভাগ বসাতে মরিয়া সার সিন্ডিকেট সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগে আদালতে মামলা নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত সড়ক-জমি, শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন নন্দীগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে নবাগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩

বাঘায় পুলিশের অভিযানে আটক ৩, উদ্ধার ফেন্সিডিল ও ইয়াবা!

Reporter Name / ১৬১ Time View
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলো, বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের ইনছার আলীর ছেলে হুর্মত আলি (৫৩), গড়গড়ি ইউনিয়নের আরাজি চাঁদপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মাহফুজুর রহমান ওরফে সজিব (২৫), আড়ানী ইউনিয়নের ঝিনা রিফুজি পাড়া গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে ঈশান মোল্লা (১৯)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের দিকনির্দেশনায় সাব ইন্সপেক্টর তুহিন, প্রদ্যুৎ কুমার, রবিউল ইসলামসহ সঙ্গীও ফোর্স অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১০.৪৫ টার দিকে অভিযান চালিয়ে ১৩ ডিসেম্বর পাকুরিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের জনৈক ইনছার আলীর পুত্র হুর্মত আলি (৫৩)কে গ্রেফতার করা হয়। একইদিনে সাইবার সুরক্ষা আইনের ১৭(১) সহ মাদক মামলায় এজাহার নামীয় পলাতক আসামি ও বিজ্ঞ আদালত হতে গ্রেফতারের জন্য মুলতবি থাকা আরও দুইটি গ্রেফতারি পরোয়ানা বলে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামি মাহফুজুর রহমান ওরফে সজিব (২৫) পিতা শাহজাহান আলী গ্রাম আরাধি চাঁদপুর থানা বাঘা জেলা রাজশাহীতে গ্রেফতার করা হয়। এছাড়াও অভিযান পার্টির অভিযানে ১৪ ডিসেম্বর ভোররাতে আড়ানী ইউনিয়নের ঝিনা রিফুজি পাড়া গ্রামের জনৈক পিয়ারুল ইসলাম এর পুত্র ঈশান মোল্লা (১৯) কে আমদানি নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাহার বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে। এবং আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকদ্রব্যসহ যেকোনো ধর্তব্য অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন ওসি সেরাজুল হক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com