March 3, 2026, 7:28 pm

শিরোনাম :
নন্দীগ্রামে ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার নন্দীগ্রামে স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণে বাঁধা প্রদান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমান রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেফতারে ১২ ঘন্টার আলটিমেটাম নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে মুদি ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান পোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাই

সকল গণহত্যার বিচারের দাবিতে নওগাঁয় ইনসাফ সমাবেশ

নওগাঁ প্রতিনিধি : শহীদ শরীফ উসমান বিন হাদী হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে সংঘটিত সংগঠিত হত্যাকাণ্ডসহ সকল গণহত্যার বিচারের দাবিতে নওগাঁয় ইনসাফ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৫টায় নওগাঁ শহরের মুক্তির মোড় পৌরসভার গেইট এলাকায় শহীদ ওসমান হাদী কালচার সোসাইটি, নওগাঁ-এর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, দেশের ইতিহাসে সংঘটিত একের পর এক হত্যাকাণ্ড ও গণহত্যার বিচার আজও নিশ্চিত হয়নি। তারা শহীদ শরীফ উসমান বিন হাদীসহ জুলাই আন্দোলনে আহতদের নিরাপত্তা ও যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান। অবিলম্বে নিরপেক্ষ বিচার নিশ্চিত না হলে গণতন্ত্র ও মানবাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও তারা সতর্ক করেন। সমাবেশে বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ পার্টি (এ বি পার্টি) সভাপতি এ্যাড আতিকুর রহমান, ইসলামি ছাত্র শিবির জেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদ আলি, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার নাজমুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক মাহামুদুল হাসান। বক্তারা দ্রুত বিচার কার্যক্রম শুরু না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *