• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে মুদি ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান

Reporter Name / ২৮০ Time View
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ৩ মার্চ (মঙ্গলবার) বেলা ১১ টায় সাপ্তাহিক নন্দীগ্রাম হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

ওই সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে নিউ ফকির স্টোরের মালিক নন্দীগ্রাম পূর্ব পাড়ার শাহাজাহান আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৯) কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
সে সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার। সঙ্গীয় ফোর্স হিসেবে নন্দীগ্রাম থানা পুলিশ সহযোগিতায় ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com