• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৩
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন

Reporter Name / ১৪৭ Time View
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মিজানুর রহমান,মাগুরা প্রতিনিধি :

মাগুরা সদর উপজেলার ভাবনহাটি-টিওরখালি সড়কে ফটকী নদীর উপর ১৫০.২০ মিটার দীর্ঘ একটি সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে (৩মার্চ) আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য, মনোয়ার হোসেন খান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি))-এর বাস্তবায়নে নির্মিতব্য এ সেতুর ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৭৫ লক্ষ টাকা। প্রকল্পের কাজ শুরু হয়েছে ০১ সেপ্টেম্বর ২০২৪ সালে এবং ০১ মার্চ ২০২৭ সালের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে সংসদ সদস্য স্থানীয় ভূমি মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কিছু ভূমি সংক্রান্ত জটিলতার বিষয় উঠে এলে তিনি সংশ্লিষ্ট মালিকদের সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, ফটকী নদীর পাড় ঘেঁষে অবস্থিত প্রাচীনতম ভাবনহাটি বাজার একসময় ছিল অঞ্চলের অন্যতম প্রাণকেন্দ্র। নদীপথে দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসা-যাওয়া করতেন। তবে সড়ক উন্নয়নের ফলে নদীকেন্দ্রিক এ বাজারের ক্রেতা-বিক্রেতার সমাগম উল্লেখযোগ্যভাবে কমে যায়। পাশাপাশি নদীর উপর সেতু না থাকায় এপারের বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন।

স্থানীয়দের আশা, সেতুটি নির্মিত হলে শিক্ষার্থীদের চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। একই সঙ্গে মৃতপ্রায় ভাবনহাটি বাজারেও নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে তারা প্রত্যাশা করছেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডি’র কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com