• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নন্দীগ্রামে স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণে বাঁধা প্রদান

Reporter Name / ২৪৩ Time View
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে।
প্রাপ্ত তথ্যে ও সরোজমিনে গিয়ে দেখা যায় নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস (পানাপুকুর) গ্রাম হয়ে মাটিহাঁস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের দীর্ঘ প্রতিক্ষিত মাটির রাস্তাটি পাকাকরণের নিমিত্তে খনন কার্য শুরু হয়েছে।
অত্র গ্রামের আব্দুর রশিদ রাস্তা সংলগ্ন স্কুলের সেই জায়গায় প্রাচীর নির্মাণ করে দীর্ঘদিন ধরে তার দখলে রেখেছে, ফলে উক্ত প্রাচীরটি নতুন রাস্তা নির্মাণের জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে। অত্র গ্রামবাসী এবং জনপ্রতিনিধিগণ গ্রামের জনসাধারনের এবং বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীদের কথা চিন্তা করে নতুন রাস্তা নির্মাণের সুবিধার্ধে দখলকৃত নির্মাণাধীন সেই প্রাচীরটি একটু পশ্চিম দিকে সরিয়ে দিতে বললে সে কারো কথায় কর্নপাত না করে রাস্তা নির্মাণে বাঁধা প্রদান করছে।
এ বিষয়ে আব্দুর রশিদের সাথে কথা বলতে চাইলে তিনি বাড়ীতে নেই বলে তার স্ত্রী শাহানাজ বেগম বেরিয়ে এসে স্কুলের জায়গার কথা স্বীকার করে বলেন আমরা এই বাড়ীতে দীর্ঘদিন যাবৎ প্রায় ১৩টি পরিবার বসবাস করছি এবং আমাদের দুই/তিনটি সিএনজি ও ইজিবাইক এই প্রাচীর ঘেরা বাড়ীর ভেতরেই রাখি, যা আমাদের জন্য একটু হলেও সুবিধাজনক। তাই প্রাচীর না ভেঙ্গে পূর্ব দিকের জায়গা ছেড়ে দিতে চেয়েছি।
উক্ত রাস্তার বিষয়ে ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান ও অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মাহামুদ হাসান এর সাথে কথা বললে তারা জানান আমরা জনপ্রতিনিধি হিসেবে গ্রামের মানুষসহ তাদের নিয়ে বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করেছি কিন্তু তারা কিছুতেই সেটি মানছেনা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com