• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িক বহিষ্কার

Reporter Name / ৬১২ Time View
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কারিত চিঠিতে বলা হয়েছে, দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আপনার দলীয় পদবি স্থগিতসহ দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। অদ্য হতে আপনাকে দলীয় সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এবং সব নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আপনার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন এর ফেসবুক একাউন্ট Mamunur Rahman Ripon নামের এই আইডি থেকে নিজেও পোষ্ট করেন।

এ বিষয়ে মোজাম্মেল শাহ চৌধুরীর কাছে জানতে চাইলে দৈনিক বাংলার গৌরব প্রতিনিধিকে বলেন, আমি কোনো শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আর আমাকে অন্তত এক ঘণ্টার জন্য হলেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত ছিল। অথচ তাড়াহুড়ো করে বহিষ্কার জেলার নেতা কীভাবে করলেন আমার জানা নেই। আমাকে যেভাবে বহিষ্কার করা হয়েছে তা মোটেও ঠিক হয়নি এছাড়া আমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কিনা সেটাও আমার জানা নেই কারণ আমার কাছে এখন পযর্ন্ত কোন চিঠি বা জেলার কোন নেতা বিষয়টি নিশ্চত করেনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com