• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

রংপুর নগরীকে যানজট মুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

Reporter Name / ১৪০ Time View
বুধবার, ২৫ মার্চ, ২০২৬

রংপুর অফিসঃ                                                          রংপুর নগরীকে যানজট মুক্ত করতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। বুধবার (২৫ মার্চ) দুপুরে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে অভিযানে সিটি বাজারের সামনে রাস্তা দখল করে ব্যবসা করা ফল, কাপড়সহ বিভিন্ন পণ্যের দোকানপাট উচ্ছেদ করা হয় এবং কিছু পণ্য জব্দ করা হয়। সেই সাথে ভবিষ্যতে নগরবাসীর চলাচলে বিঘ্ন ঘটবে এমন সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় ঈদের আগে ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে ব্যবসা করা ব্যবসায়ীদের উচ্ছেদের লক্ষ্যে সতর্ক করেন। এতে ব্যবসায়ীরা সাড়া না দেয়ায় মঙ্গলবার থেকে সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান শুরু করেছে। এটি চলমান থাকবে। আমরা চাই নগরবাসীর চলাচলে যেন কোন ধরনের বিঘ্ন না ঘটে। অভিযানের পর কোন ব্যবসায়ী আবারও ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুর্নবাসনের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com