• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬
শিরোনামঃ
রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর!

রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব।

Reporter Name / ২০ Time View
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহীর বাঘা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী মো. রাকিবুজ্জামান রাকিব। সমাজের পিছিয়ে পড়া ও দুর্দিনে থাকা মানুষের কষ্ট লাঘবের অংশ হিসেবে তিনি ওয়ার্ডের বলিহার পূর্বপাড়া এলাকার দুটি অসচ্ছল ও অসুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

সহায়তা পাওয়া পরিবারগুলো হলো—একই এলাকার ষাটোর্ধ্ব মো. নিহার এবং নিয়নি রানী (৫০)। হঠাৎ অসুস্থতা ও চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত পরিবার দুটি এই সহায়তার ফলে কিছুটা স্বস্তি পাবে বলে স্থানীয়রা মনে করছেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল হাজী, সুকুমার, বিশ্বনাথ প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে মো. রাকিবুজ্জামান রাকিব জানান, জনপ্রতিনিধিত্বের চেয়ে মানুষের সেবা করা অনেক বড় দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে কোনো মানুষ অসহায়ত্বে থাকবে না। ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com