• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার

Reporter Name / ৭ Time View
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬”। আগামী ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ০৯:৩০ ঘটিকায় নওগাঁর ঐতিহাসিক নওজোয়ান মাঠে টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হবে।  দিনব্যাপী আয়োজিত এই বিশেষ প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁর সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জয়ব্রত পাল, শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নওগাঁ মনিরুজ্জামান, নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় নবগঠিত কমিটির আহ্বায়ক বায়োজিত হোসেন পলাশ এবং সদস্য সচিব খায়রুল আলম গোল্ডেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), আরআই আবু হেনা আতিকুর রহমান সহ উপস্থিত থাকবেন  উক্ত নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ জেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শ্রমিক নেতা এবং নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার সুধীজনও এই সময় উপস্থিত থাকবেন।
নওগাঁ জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে ১টি করে পুরুষ এবং ১টি করে নারী দল অংশগ্রহণ করছে। আয়োজক কমিটি জানিয়েছে, টুর্নামেন্ট সকাল সাড়ে ৯টায় উদ্বোধনের পর সরাসরি নক-আউট পদ্ধতিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দিনভর হাড্ডাহাড্ডি লড়াই শেষে একই দিন (মঙ্গলবার) বিকেলে টুর্নামেন্টের আকর্ষণীয় ফাইনাল ম্যাচ, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি, সভাপতিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পুলিশ প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি” স্লোগানকে সামনে রেখেই এই বিশেষ আয়োজন করা হয়েছে । ঐতিহ্যবাহী কাবাডি খেলার এই মহাযজ্ঞকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। টুর্নামেন্টটি সফল করতে নওগাঁর সর্বস্তরের জনগণকে মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com