ওবায়দুর রহমান অভি, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালীর দুমকিতে মাদক প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ১০ টায় দুমকি উপজেলা সচেতন নাগরিকদের পক্ষে আলোকিত পটুয়াখালী অনলাইন নিউজ পোটাল সম্পাদক মো. সোহেল তালুকদার বাবু স্বাক্ষরিত স্মারকলিপিটি প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাএদলের কর্মী রামিম,সাবেক সরকারি ছাএদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান , দুমকি সরকারি জনতা কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ , বাকী বিল্লাহ, সোহেল শরিফ, ইমরান, প্রমুখ।
স্মারকলিপিতে দুমকি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মাদকের বিস্তারের কারণে বিশেষ করে তরুণ ও যুবসমাজের একটি অংশ বিপথগামী হওয়ার পাশাপাশি সামাজিক শৃঙ্খলা, পারিবারিক শান্তি ও জননিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাদককে পরিবার ও সমাজ ধ্বংসকারী ভয়াবহ ব্যাধি উল্লেখ করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দ্রুত, কার্যকর ও নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানানো হয়।
এতে দুমকি উপজেলা মাদকপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক বিক্রি, সরবরাহ ও পরিবহনের সঙ্গে জড়িতদের তদন্ত করে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদকের আড্ডা ও অবৈধ সরবরাহ বন্ধে নজরদারি জোরদার এবং উপজেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে ধারাবাহিক অভিযান পরিচালনার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে দুমকি উপজেলা পর্যায়ে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদারেরও দাবি জানানো হয়।
স্মারকলিপিতে মাদকের বিস্তার রোধের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া স্মারকলিপির অনুলিপি দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) কাছেও দেওয়া হয়ে বলে জানান তারা#
https://www.kaabait.com