March 3, 2026, 7:28 pm

শিরোনাম :
নন্দীগ্রামে ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার নন্দীগ্রামে স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণে বাঁধা প্রদান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমান রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেফতারে ১২ ঘন্টার আলটিমেটাম নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে মুদি ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান পোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাই

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠিত

এস কে কামরুল হাসান সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা পৌর ৮ও ৯ ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পৌর শহরের মধুবাগ মাঠ চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্না মেহেদী বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, (সাতক্ষীরা- দেবহাটা) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের এমপি পদ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান কামু, বিএনপি নেতা মিয়ারাজ হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক মিশন, পৌর বিএনপি নেতা আব্দুল হামিদ মহিদুজ্জামান মহিদ, অলিউর রহমানসহ নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রেজাউল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হক মুন্না। একই দিনে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে পৌর বিএনপির ০৮ ওয়ার্ড বিএনপি সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, বিএনপি নেতা অ্যাড: তোজাম্মেল হোসেন তোজাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহাদুজ্জামান আর্জেদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল প্রমুখ। এ সময় হাজার হাজার বিএনপি নেতা কর্মী ও সমার্থক ও সাধারণ জনতা দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *