March 3, 2026, 7:45 pm
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহীর বাঘা উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বাঘা ইসলামী একাডেমি মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌরসভা যুবদল।
দোয়া মাহফিলে রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবুল, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপি সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ, সদস্য মোখলেছুর রহমান মুকুল, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক।
আরো উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম, জুয়েল খান, সাবেক যুগ্ম-আহবায়ক শফিকুর রহমান শফি, জেলা যুবদলের সদস্য আল আমিন জমাদার, জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার প্রমুখ।
এছাড়াও উপজেলা ও পৌরসভা যুবদলের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অকুতোভয় সৈনিক, আপসহীন নেত্রী এবং জাতীয়তাবাদের প্রতীক। তাঁর নেতৃত্বে বিএনপি ও যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে। আজ তাঁর অনুপস্থিতিতে আমরা শোকাহত, কিন্তু তাঁর আদর্শ ও সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করবে আগামী দিনগুলোতে। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি যে, তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার লড়াই অব্যাহত থাকবে।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।