• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪২
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

বদলগাছীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

Reporter Name / ৯৪ Time View
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মেহেদী হাসান অন্তর, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ এবং ৮ বছরের আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। বর্তমানে শিশুটি গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ আব্দুস সাত্তার (৬০)। তিনি একই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।

পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন এবং বাবা রাজমিস্ত্রির কাজে জয়পুরহাটে ছিলেন। এই সুযোগে প্রতিবেশী বৃদ্ধ আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশু (১০) এবং তার খেলার সঙ্গী (৮) অপর এক শিশুকে নিজের পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান।

সেখানে তিনি বড় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ছোট শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় শিশুরা কান্নাকাটি করলে ঘটনাটি কাউকে না বলার জন্য তাদের প্রাণে মারার ভয় দেখানো হয়।

ভয়ে শিশুরা বিষয়টি প্রথমে কাউকে জানায়নি। তবে ঘটনার পরদিন থেকেই শিশুটি তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকে। গতকাল ১৭ এপ্রিল সকালে তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের চিকিৎসকের জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি পুরো ঘটনা খুলে বলে। পরে অপর শিশুটিও তার মায়ের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন:”বিবাদী আমার প্রতিবেশী মামা হন। ভালো সম্পর্কের সুযোগ নিয়ে তিনি আমার মেয়ের সর্বনাশ করেছেন। আমার মেয়ে ব্যথায় কাতরাচ্ছে। আমি এই নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

বদলগাছী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি এজাহার জমা দিয়েছেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুহুল আমিন জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com