June 13, 2026, 10:30 pm

শিরোনাম :
সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে ভয়াবহ মাদকের বিস্তার ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান সাতক্ষীরা সদরে চেয়ারম্যান মফিজুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের নওগাঁয় অনুষ্ঠানিক উদ্বোধন বরগুনার বদরখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে নিহত ১ পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক নন্দীগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোটরসাইকেল সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালাইবাড়ী আকিম উদ্দিনের মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোন সহ সাপাহার উপজেলার আলাদীপুর দক্ষিণপাড়ার মজিবুর রহমানের ছেলে তরিকুল ইসলাম তারেক (২৫) আটক করা হয়। অপরদিকে, একইরাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহার মইনুল ইসলামের আমবাগানের মধ্য হতে ১৯পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, রেজিঃ বিহীন ১১০সিসি ও ১২৫সিসি দুটি ডিসকভার বাজাজ মোটরসাইকেল সহ সোমনগর ধামাপুরের ফাগু লাকড়ার ছেলে দিলিপ বাবু (১৯) ও আইনুলের ছেলে রাশেদুল ইসলাম (২২) এবং ঘাটনগর কাজিপাড়া গ্রামের নুর ছালামের ছেলে নুরুজ্জামান(৩৬) ও তেলিপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আঃ রইচ (২৬) কে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সারা বাংলাদেশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পোরশা থানা এলাকায় তার নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও শাহাব উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৯ পিস ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও মাদক বিক্রয়ের নগদ টাকা সহ ০৪ জন মাদক ব্যবসায়কে আটক করা হয়েছে। আটকৃতদের শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *