June 15, 2026, 3:15 pm

নন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১৯ এপ্রিল (রবিবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ (ভদ্রাবতীতে) উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ ইকবাল মাহমুদ লিটন, মেডিকেল অফিসার আবু নাঈম। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাবেক সহযোগী অধ্যাপক আব্দুস সাত্তার, ন্যাশনাল কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ মহসিন আলী, মডার্ণ প্রি-ক্যাডেট এর অধ্যক্ষ গোলাম মোস্তফা মতিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) নন্দীগ্রাম এর স্টাফগণ।
উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল সোমবার থেকে সারা বাংলাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন একযোগে শুরু হয়ে ১১দিনব্যাপী চলবে।
৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী অর্থাৎ (৪বছর ১১মাস ২৯দিন) শিশুদের এই বিশেষ ক্যাম্পেইনের ১ডোজ টিকা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *