• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৪
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নওগাঁ জেলার পোরশায় মাদক বিক্রির সময় ১ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৯১ Time View
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পোরশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে রবিবার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন ইটাপুকুর গ্রামে আঃ রকিবের নির্মাণাধীন বাড়ির পূর্ব পাশে তিন রাস্তার মোড়ে পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় মাদক বিক্রয়কালে মোঃ শামীম (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশি করে প্রায় ৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com