March 3, 2026, 7:41 pm

শিরোনাম :
নন্দীগ্রামে ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার নন্দীগ্রামে স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণে বাঁধা প্রদান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমান রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেফতারে ১২ ঘন্টার আলটিমেটাম নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে মুদি ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান পোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাই

নওগাঁয় এমপিওভুক্ত শিক্ষকদের সাংবাদিকতা ও কোচিংয়ে জড়িত থাকার অভিযোগ

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলায় এমপিওভুক্ত কয়েকজন শিক্ষক ও কর্মচারী সরকারি নীতিমালা লঙ্ঘন করে সাংবাদিকতা ও কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন-এমন অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট।
সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক বরাবর দেওয়া আবেদনে সংগঠনটি জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পেশাগত দায়িত্বের বাইরে সাংবাদিকতা বা কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। নীতিমালার ১১.১৭ (ক) ধারায় বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
তবে নওগাঁ জেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন শিক্ষক ও কর্মচারী ওই নীতিমালা অমান্য করে সাংবাদিকতা এবং কোচিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়।
আবেদনে উল্লেখ করা নামগুলোর মধ্যে রয়েছেন-রানীনগর মহিলা কলেজের প্রভাষক বেলায়েত হোসেন, যিনি একাধিক গণমাধ্যমে কর্মরত; একই কলেজের শিক্ষক রায়হান আলম; নওগাঁ সদর ফয়েজ উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক মীর মোশাররফ হোসেন জুয়েল; মান্দা কলিম উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাদ আলী এবং মান্দা মহানগর কলেজের প্রভাষক আনোয়ারুল ইসলাম রানা, যিনি নিজস্ব কোচিং সেন্টার পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া জেলা স্কুল, কেডি স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার আরও কয়েকটি প্রতিষ্ঠানের কিছু শিক্ষক সাংবাদিকতা ও কোচিং কার্যক্রমের সঙ্গে জড়িত বলে আবেদনে দাবি করা হয়।
নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সভাপতি মো. সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী বেলাল আবেদনে জানান, এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *