• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১৯
শিরোনামঃ
খেটে খাওয়া মানুষের সাথে দারুন সখ্য গড়ে তুলেছেন এমপি ফজলে হুদা বাবুল নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন হালকা বৃষ্টির পানিতে তলে গেছে লালপুরের ঐতিহ্যবাহি স্কুল লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত আটক নন্দীগ্রামে খাস জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ ৪ পরিবার প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের লালপুর থানার জুয়া বিরোধী অভিযান আটক ২ ধামইরহাটে বিভিন্ন মাদরাসায় ১৪ বিজিবি কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বগুড়া অঞ্চলে সর্বোচ্চ গ্রাহক সংগ্রহের স্বীকৃতি পুরস্কার পেল নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার গাজিউল হক

খেটে খাওয়া মানুষের সাথে দারুন সখ্য গড়ে তুলেছেন এমপি ফজলে হুদা বাবুল

Reporter Name / ১১ Time View
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মাহমুদুন নবী বেলাল নওগাঁঃ গ্রামীণ সড়ক ধরে এগিয়ে চলেছে ভিআইপি গাড়ি। সামনে পিছনে নেই গতানুগতিক মোটরসাইকেলের বহর। মাঝপথে হঠাৎই থেমে গেলে গাড়ি। খুলে গেল গাড়ির দরজা। ভিতর থেকে নেমে এলেন নেতা। ধান কাটার ভরা মওসুম তখন। মাঠে কাজ করছেন একদল কিষাণ-কিষাণী। এক পা, দু’পা করে তাদের দিকে এগিয়ে গেলেন নেতা। কামলারা ভয় পেলেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তারা। নেতা তাদের একদম কাছে গিয়ে তাদের ভঙ্গিমায় তাদের ভাষায় সালাম দিলেন (গড় লাগি)। কুশল জিজ্ঞাসা করলেন। সুখ দু:খের কথাও শুনলেন। আনন্দে অভিভূত হয়ে পড়লেন তারা। অভিভূত হলেন উপস্থিত অন্যরাও। গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর মাঠের কাহিনী এটি। আর নেতা হলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল। তিনি বলেন, “আমি সবসময় মাটির কাছাকাছি থাকতে চাই, কৃষকের ঘামেই দেশের সমৃদ্ধি।”

তার ভাষায়, বিএনপি মাঠে ঘাটে কৃষকের মাঝে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশনেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা। জনসেবাই রাজনীতি। বিএনপি সাধারণ মানুষের জন্য কাজ করে চলছে। সাধারণ মানুষের ভালবাসাই বিএনপির রাজনৈতিক শক্তি। মাঠের ঘামে যে মানুষ দেশের ভবিষ্যৎ গড়ে, সেই কৃষকের সম্মানেই গড়ে উঠবে নতুন নওগাঁ, নতুন বাংলাদেশ। কৃষকের হাসি মানেই দেশের সমৃদ্ধি।

নওগাঁ-৩ থেকে শুরু হোক উন্নয়ন, মানবতা আর ভালোবাসার নতুন ইতিহাস। এমপি ফজলে হুদা বাবুল বলেন, “আদিবাসীদের জন্য আমি দুই উপজেলায় দুইটা প্রতিষ্ঠান করতে চাই, আদিবাসীদের সংস্কৃতি ধারণ করার জন্য এবং সংরক্ষণ করার জন্য।”

প্রতিবছরের মত চলতি ইরি বোরো মওসুমেও ধান কাটা শ্রমিকের দারুণ সংকট দেখা দেয়। গত ১৬ মে এমপি ফজলে হুদা বাবুল নিজে নেতাকর্মীদের নিয়ে দু:স্থ কৃষকের ধান কেটে দেন। শুধুমাত্র ফটো সেশনের জন্য নয়, বরং লুঙ্গি পড়ে, গামছা লাগিয়ে, কাস্তে হাতে দিনভর অন্যদের সাথে ধান কেটেছেন তিনি। মাঠে বসে পান্তা খেয়েছেন সবার সাথে। কাটার পর মাড়াই। তারপর বস্তায় ভরে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছেন তিনি। পরে তার নেতাকর্মীরা কয়েক দিন ধরে অব্যাহত রেখেছিলেন সে ধান কাটা। এছাড়া তার নির্দেশে নেতারা মাঠের পরে মাঠ পেরিয়ে তপ্ত রৌদ্রে দগ্ধ ধান কাটা শ্রমিকদের পাশে গিয়ে তাদের ঠান্ডা পানি আর খাবার বিতরণ করেছেন।
নির্বাচিত হয়ে শপথ গ্রহণের পরপরই তিনি দুই উপজেলার আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছেন প্রতিদিন। গেছেন মাটি ও মানুষের গভীরে, সাধারণ জনতার কাতারে। খেটে খাওয়া মানুষের সাথে দারুণ সখ্য গড়ে তুলেছেন। শুনেছেন তাদের দু:খ গাথা, সহযোগিতা করেছেন বৃহৎ জনগোষ্ঠীকে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হবার পর ১৭ ফেব্রুয়ারি শপথ। আনুষ্ঠানিকতা শেষে দ্রুত ফিরে আসেন তিনি তার নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের মাঝে। ২৪ ফেব্রুয়ারি তিনি যান মহাদেবপুর উপজেলার নুরপুর মধ্যপাড়া আদিবাসী পাড়ায়। গতবছর ৩১ জানুয়ারি সড়ক দূর্ঘটনায় এই গ্রামের একই পরিবারের চার জনসহ মোট পাঁচ জন নিহত হয়েছিলেন। এমপি ফজলে হুদা বাবুল সেখানে গিয়ে নিহতদের প্রত্যেক পরিবারে ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। দুর্ঘটনার সময়ও তিনি সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেছিলেন। কিন্তু আচরণবিধি ভঙ্গ হতে পারে এই আশঙ্কায় তখন তাদের আর্থিক সহযোগিতা করতে পারেননি। এসময় তিনি উপজেলার হাতুড় ইউনিয়নের দু:স্থদের মধ্যে দেড় হাজার কম্বল বিতরণ করেন। এগুলোও আচরণবিধির কারণে আগে বিতরণ করতে পারেননি। গত ১৭ বছর তিনি বিভিন্ন সময় দু:স্থদের মধ্যে কয়েক হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন। সম্পূর্ণ নিজের অর্থে। নির্বাচিত হবার পর সরকারি অনুদান আসে। কিন্তু অল্প। তিনি নিজ তহবিল থেকে আরো কম্বল, শাড়ি, লুঙ্গি, ঢেউ টিন কিনে এবং বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ টাকা বিতরণ করেছেন।

গত ২৭ ফেব্রুয়ারি তিনি মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, পরিবারের খোঁজখবর নেন এবং নিজ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। ১৪ মার্চ তিনি নওগাঁ সদর হাসপাতালে গিয়ে সেখানে চিকিৎসাধীন ক্যানসার আক্রান্ত তার বাল্যবন্ধু এস, এম, জার্জিস আলম চপলের চিকিৎসার খোঁজ খবর নেন। ২২ মে বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষিকা উম্মে কুলসুম ও শিক্ষার্থী তাসনিমের পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

আনুষ্ঠানিকভাবে ইফতার মাহফিল আয়োজন করা রাজনৈতিক রেওয়াজ। আন্দোলনের দিনগুলিতে তিনি দুই উপজেলার ১৮টি ইউনিয়নে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করেন সম্পূর্ণ ব্যক্তিগত অর্থে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় গত ১৪ মার্চ তিনি মহাদেবপুর উপজেলার শিবপুর প্রতিবন্ধী বিদ্যালয়ে গিয়ে দীর্ঘসময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কাটান, তাদের খোঁজ খবর নেন, সহমর্মিতা জ্ঞাপন করেন, তাদের সাথে ইফতার করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

১৪ মার্চ তিনি নেতাকর্মীদের নিয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিজে ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এসময় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, আশেপাশের রাস্তা, ড্রেন পরিষ্কার করেন। মহাদেবপুরেও অনুরুপ কর্মসূচি পালন করা হয়।

১৪ মার্চ তিনি বদলগাছীতে একটি অনুষ্ঠানে যান তার গাড়িবহর রেখে, একটি ভ্যানগাড়িতে চেপে। তার এসব কর্মকান্ড সরকারি দায়িত্বের মধ্যে নয়। কিন্তু একের পর এক তার এসব চমক লাগানো কর্মকান্ড তাকে একজন মানবিক ব্যক্তিত্বে পরিণত করেছে। তিনি এখন দুই উপজেলার সাধারণ মানুষের কাছে একজন মানবতার ফেরিওয়ালা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com