• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৯
শিরোনামঃ
ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মূল অভিযুক্ত আটক নন্দীগ্রামে খাস জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ ৪ পরিবার প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত নাটোরের লালপুর থানার জুয়া বিরোধী অভিযান আটক ২ ধামইরহাটে বিভিন্ন মাদরাসায় ১৪ বিজিবি কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ বগুড়া অঞ্চলে সর্বোচ্চ গ্রাহক সংগ্রহের স্বীকৃতি পুরস্কার পেল নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার গাজিউল হক সান্তাহারে খাজনা জালিয়াতির অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা; গ্রেপ্তার-১ বগুড়া অঞ্চলে সর্বোচ্চ গ্রাহক সংগ্রহের স্বীকৃতি পুরস্কার পেল নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার গাজিউল হক ফ্যাসিবাদের পতন হলেও বহাল তবিয়তে আজিজুল, সিরতা ইউনিয়নে অনিয়ম ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার

নন্দীগ্রামে খাস জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধ করায় অবরুদ্ধ ৪ পরিবার

Reporter Name / ২৫ Time View
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামে সরকারি খাস জমি ও চলাচলের একমাত্র রাস্তা অবৈধভাবে দখল করে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে সরকারি গাছ কেটে বিক্রি করারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রামের চারটি পরিবার বর্তমানে কার্যত অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগের তীর একই গ্রামের মৃত সইদুল্লাহ প্রামানিকের ছেলে আমজাদ হোসেন ও তার স্ত্রী আকলিমা বিবির বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সরিষাবাদ গ্রামের মমতাজ ফকিরের ছেলে ইলিয়াস ফকির গত ১৮ জুন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর পৃথক লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সরিষাবাদ মৌজার জে.এল. নং-২২৩ এর সরকারি ১নং খতিয়ানভুক্ত ৮০১ নং দাগের খাস জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছেন অভিযুক্তরা। শুধু তাই নয়, ওই জমিতে থাকা সরকারি গাছ কেটে বিক্রি করারও অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, প্রায় ৩০ বছর ধরে ওই সরকারি খাশ জায়গা দখল করে ব্যবহার করে আসছেন অভিযুক্তরা।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ইলিয়াস ফকিরের বাড়ির সামনের একমাত্র যাতায়াতের পথটি সরকারি খাস জমির ওপর অবস্থিত। সম্প্রতি সেখানে বেড়া দিয়ে পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ইলিয়াস ফকিরসহ চারটি পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হতে পারছেন না। জরুরি প্রয়োজনে চলাচল করতেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। ভুক্তভোগী ইলিয়াস ফকির বলেন, আমাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা বেআইনিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবার-পরিজন নিয়ে আমরা চরম দুর্ভোগে আছি। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু অভিযুক্তরা প্রভাব খাটিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন। বাধ্য হয়ে সরকারি সম্পদ ও জনসাধারণের চলাচলের পথ রক্ষার স্বার্থে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।
এদিকে অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগীরা অবিলম্বে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের রাস্তা পুনরুদ্ধার, সরকারি খাস জমি উদ্ধার এবং সরকারি সম্পদ আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com