• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪
শিরোনামঃ
মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান

প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১০০ Time View
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

এস কে জাফর আলম, টেকনাফউপজেলা(কক্সবাজার)প্রতিনিধিঃ
আসন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কর্মশালা ও সুধী সমাবেশের সার্বিক প্রস্তুতি, অতিথি আমন্ত্রণ, অংশগ্রহণকারী সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন এবং টেকনাফ উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি নুরুল হোসাইন।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যমের মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও পেশাদার হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলেও তারা মত প্রকাশ করেন।
সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং নির্ধারিত সময়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com