নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পৃথক ভাবে দু‘টি আর. সি. সি রাস্তা ও ফুটপাত আলো দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় নওগাঁ পৌরসভার বাস্তবায়নে গোস্তহাটির মোড় থেকে নাপিতপাড়া মোড়, লাটাপাড়া ও আরজী-নওগাঁ দপ্তরীপাড়া আকবরিয়া মসজিদ ড্রেন নির্মান ও রাস্তার কাজের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। এসময় নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোনেস, উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাস্তার উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
https://www.kaabait.com