• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২১
শিরোনামঃ
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড নন্দীগ্রামে কৃষকের ঘামে ভেজা টাকায় ভাগ বসাতে মরিয়া সার সিন্ডিকেট সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগে আদালতে মামলা নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত সড়ক-জমি, শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন নন্দীগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে নবাগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩

সান্তাহারে নব-নির্বাচিত এমপি আব্দুল মহিত তালুকদার কে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

Reporter Name / ১০১ Time View
সোমবার, ১১ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজে শুভাগমন উপলক্ষে নব-নির্বাচিত এমপি আব্দুল মহিত তালুকদার কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আহসানুল হক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আল আমিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এমপি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি সহধর্মিণী ফেরদৌসী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, সাবেক অধ্যক্ষ এ কে এম আসাদুল হক বেলাল, সহকারী অধ্যাপক মাসুদ রানা, ডাক্তার হামিদুল হক রানা, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, পৌর শ্রমিক দলে সভাপতি মাসুদ রানা প্রমখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com