• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২২
শিরোনামঃ
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড নন্দীগ্রামে কৃষকের ঘামে ভেজা টাকায় ভাগ বসাতে মরিয়া সার সিন্ডিকেট সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগে আদালতে মামলা নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত সড়ক-জমি, শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন নন্দীগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে নবাগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩

শেরপুরে মানবতার সেবায় দৌড় পরিবার দুই দশকে ৩শ’র বেশি সামাজিক কার্যক্রম

Reporter Name / ২২৯ Time View
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

শেরপুর(বগুড়া)প্রতিনিধি:

শেরপুরে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন দৌড় পরিবার। ২০০৬ সালে শেরপুরের ২০০২ ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনটি দীর্ঘ দুই দশকে সমাজ উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। এ পর্যন্ত সংগঠনটি প্রায় ৩০০টিরও বেশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে।
দৌড় পরিবারের উদ্যোগে বিভিন্ন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে এসেছে স্বচ্ছলতা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে
খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের খলিলুর রহমান এবং শেরপুর পৌর শহরের শ্রীরামপুরপাড়া এলাকার জাহিনুর ইসলাম-কে জীবিকায়ন সহায়তা হিসেবে অটোরিকশা প্রদান। কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোষী গ্রামে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস সুফফা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে সাব মারসিবল পাম্প স্থাপনসহ অজুখানা নির্মাণ করা। বাগড়া কলোনী গ্রামের ইংরাজ আলী-কে টিউবওয়েলসহ স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া ও শারীরিক প্রতিবন্ধী মো. আলমগীর (কানা ফকির)-কে স্বাবলম্বী করতে একটি মুদির দোকান করে দেয়া। এছাড়াও শারিরীক প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আযহায় গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ সহ বৃক্ষরোপণ কর্মসূচী পরিচালনা করে থাকেন তারা।
সহায়তা পাওয়া খলিলুর রহমান বলেন, “দৌড় পরিবারের সহায়তায় আজ আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। অটোরিকশাটি আমার পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছে।”
একই অনুভূতি প্রকাশ করেন ইংরাজ আলী, তিনি বলেন, “পরিষ্কার পানির ব্যবস্থা ও টয়লেট নির্মাণের ফলে আমাদের পরিবারের স্বাস্থ্যঝুঁকি অনেক কমেছে। দৌড় পরিবার আমাদের জন্য যা করেছে তা আজীবন মনে থাকবে।”
এ প্রসঙ্গে দৌড় পরিবারের অন্যতম সদস্য ডা. ইকবাল হোসাইন সনি, রেজওয়ানুল আলম রাজন, মো. খোরশেদ আলম লিখন, সৌরভ হাসান মাসুম বলেন, “আমরা চাই সমাজের অবহেলিত মানুষগুলো স্বাবলম্বী হয়ে উঠুক। বন্ধুত্ব ও মানবিকতার জায়গা থেকে আমাদের এই পথচলা, যা আগামীতেও অব্যাহত থাকবে।”
সচেতন মহলের মতে, দৌড় পরিবারের মতো সংগঠনগুলো সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। মানবতার সেবায় দৌড় পরিবারের এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি যে আলোর পথ দেখাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ব্যক্তিগত উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এমন কার্যক্রম রাষ্ট্রীয় উন্নয়ন প্রচেষ্টাকেও বেগবান করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com