• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০০
শিরোনামঃ
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড নন্দীগ্রামে কৃষকের ঘামে ভেজা টাকায় ভাগ বসাতে মরিয়া সার সিন্ডিকেট সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগে আদালতে মামলা নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত সড়ক-জমি, শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন নন্দীগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে নবাগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩

রাজশাহীতে সাংবাদিকদের হেনস্তা নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কঠোর হুঁশিয়ারি

Reporter Name / ৭০২ Time View
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

তন্ময় দেবনাথ রাজশাহীঃ৷ সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীতে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আটকে রাখা, অশ্রাব্য গালিগালাজ, সংবাদ সংগ্রহে বাধা এবং হেনস্তার হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির সদ্য ঘোষিত জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের ডাকে আয়োজিত সংবাদ সম্মেলনে হঠাৎ শোয়েব ও মেহেদীসহ কয়েকজন ব্যক্তি সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তারা সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকিও দেন। এ ঘটনায় উপস্থিত সংবাদকর্মীরা চরম অপমান ও আতঙ্কের মুখে পড়েন।

ঘটনার পর সোমবার সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু স্বাক্ষরিত এক কঠোর নিন্দা বিবৃতিতে বলা হয়—
স্বাধীন সাংবাদিকতার পথে এ ধরনের আচরণ সরাসরি আঘাত এবং গণমাধ্যমের প্রতি প্রকাশ্য হুমকি।
বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা “ফ্যাসিবাদী মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ” এবং নতুন বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম চর্চার ক্ষেত্রে বড় বাধা।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়ে বলেন—
সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে কোনো আপস নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আরও কঠোর ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

এছাড়া তারা অবিলম্বে ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য এনসিপি নেতৃত্বের প্রতি জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com