• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৬
শিরোনামঃ
মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু দনিয়া কলেজে শিক্ষক প্রতিনিধি থেকে উপাধ্যক্ষ পদে নিয়োগে অভিনব নাটক! পোরশা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বাংলাদেশি আটক সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে আসার পরামর্শ পোরশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’ মান্দার ‘ভাইরাল বটগাছ’ নিয়ে অপপ্রচারের অভিযোগ

রংপুরের ৬টি সংসদীয় আসনে যাচাই-বাছাইয়ে বাদ পড়লেন ১২ প্রার্থী

Reporter Name / ১৪৪ Time View
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

 রংপুর অফিস

রংপুরের ৬টি সংসদীয় আসনে যাচাই-বাছাইয়ে বাদ পড়লেন ১২ জন প্রার্থী। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের (মার্কসবাদী) আনোয়ার হোসেন বাবলু এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় পার্টির (আনিসুল-হাওলাদার) প্রার্থী আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী জয়নুল আবেদীন ও শাহ আলম বাসার, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার মুকিত আল মাহমুদ ও এবি পার্টির প্রার্থী আব্দুল বাছেদ, রংপুর-৬(পীরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার শাহিদুল ইসলাম ও তাকিয়া জাহান চৌধুরী, শাহ জামান রওশন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোঃ কামরুজ্জামান।
শনিবার (৩ জানুয়ারী) বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ের শেষ দিনে রংপুর-৫ ও রংপুর-৬ আসনের প্রার্থীদের মনোনয়পত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এ সময় তিনি জানান, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এতে যাচাই বাছাইয়ে বৈধ প্রার্থী হন ৪৪ জন। এর মধ্যে রংপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল করা ৯ প্রার্থীর মধ্যে ৮ জন, রংপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করা ৫ জনের সকলেই, রংপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করা ১০ প্রার্থীর মধ্যে ৮ জন, রংপুর-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করা ১০ প্রার্থীর মধ্যে ৭ জন, রংপুর-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করা ১১ প্রার্থীর মধ্যে ৯ জন এবং রংপুর-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করা ১১ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, টানা তিন দিন রংপুরের ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই করা হলো। এ কার্যক্রমে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আমি আশা করবো প্রার্থীরা নির্বাচনী আচারণ বিধি মেনে তাদের কার্যক্রম চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com