• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৩
শিরোনামঃ
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড নন্দীগ্রামে কৃষকের ঘামে ভেজা টাকায় ভাগ বসাতে মরিয়া সার সিন্ডিকেট সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগে আদালতে মামলা নাজিরপুরে শিক্ষক-কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত সড়ক-জমি, শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন নন্দীগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে নবাগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলামের যোগদান সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩

নওগাঁয় পৃথক বজ্রপাতে শ্রমিকসহ তিন কৃষকের মৃত্যু

Reporter Name / ৯৬ Time View
বুধবার, ৬ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পৃথক বজ্রপাতের ঘটনায় শ্রমিকসহ তিন কৃষক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন। বুধবার দুপুরের দিকে জেলার নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলা এলাকায় মাঠে ধান কাটার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতারা হলেন মহাদেবপুর উপজেলায় দিলীপ চন্দ্র বর্মন ও নিয়ামতপুর উপজেলায় অনুকূল চন্দ্র মোহন্ত ও রফিকুল ইসলাম।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কৃষক দিলিপ চন্দ্র বর্মন মাঠে কাজ করছিল। এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে।
অন্যদিকে নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,
বুধবার (৬ মে) দুপুর ৩টার দিকে চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে আনার সময়
আকস্মিক বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত অনুকূল মহন্ত ওই গ্রামের পাতু মহন্তের ছেলে।
‎অপরদিকে, হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে রফিকুল ইসলাম (৬০) এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার আফসার আলীর ছেলে বলে জানা গেছে।
এদিকে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিশিষ্ট পরিবেশ বাদী বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলে আমরা প্রতি বছর বজ্রপাত থেকে রক্ষা পেতে বেশি বেশি তালগাছ রোপণ করি কৃষকদের মৃত্যুর হাত থেকে রক্ষা করি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com