• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৪
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু; আহত ৭ জন

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া প্রতিনিধি / ৬৮ Time View
শনিবার, ১ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পুকুরে পানি সেচ দেওয়ায় সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৭ জন। শনিবার সকালে চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিজানুর রহমান শনিবার সকাল তিনি মাছ ধরার জন্য পানি সেচ দিতে পুকুরে নামেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে ‍উদ্ধারের সময় ৭ জন আহত হয়েছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মিজানুরকে স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com