• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৪
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৫ Time View
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ-০১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমানকে গণসংবর্ধনা দিয়েছে পোরশা উপজেলার ৫নং ঘাটনগর ইউনিয়নের বাজিনাপুকুর ও শিমুলডাঙ্গা গ্রামবাসী।

​সোমবার বিকেল ৪টায় বাজিনাপুকুর ও শিমুলডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ-০১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।

​সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন বাবু, এবং ৫নং ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোদাচ্ছের রহমান।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান এবং ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা,শহীদুল ইসলাম মাষ্টারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী।

​সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান এলাকা ও জনগণের উন্নয়নে বিএনপি সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন এবং বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা এলাকার সার্বিক সুষম উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে আয়োজক ও গ্রামবাসীর পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com