• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৫
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

বেলকুচিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করেন ডিসি

Reporter Name / ১৩৯ Time View
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : “জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাটকা ইলিশ সংরক্ষণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ আমিনুল ইসলাম।
৭ এপ্রিল মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার এর সঞ্চালনায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, সিরাজগঞ্জ থানা নৌপুলিশ অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ সহ মৎস্য জীবি দলের সদস্যরা বক্তব্য রাখেন।

এসময় প্রধান অতিথি ডিসি মোঃ আমিনুল ইসলাম মৎস্য জীবিদের উদ্যেশ্য করে বলেন, যতদিন ইলিশ সংরক্ষণ বন্ধ থাকবে ততোদিন আপনারা ইলিশ সংরক্ষণ থেকে দুরে থাকুন। কারণ একটি মা ইলিশ সংরক্ষণ করলে ডিম ফোঁটার আগেই লক্ষ্য লক্ষ্য জাটকা ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, ইলিশ যে গুলো ১০ ইঞ্চির চেয়ে ছোট সেগুলোকে জাটকা বলা হয়, আর যেগুলো ১০ ইঞ্চির বেশি সেগুলোকে ইলিশ বলা হয়। তাই যতদিন জাটকা ইলিশ সংরক্ষণ বন্ধ থাকবে ততোদিন ইলিশ সংরক্ষণ করবেন না, ১লা নভেম্বর থেকে ৩০ শে জুন পর্যন্ত জাটকা ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় মজুদ ও বিনিময় দন্ডনীয় অপরাধ।
এই আইন অমান্যকারীকে ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা ৫ লক্ষ্য টাকা পর্যন্ত অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com