• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৫
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

মান্দায় এমপি টিপুর বিরুদ্ধে মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ৩৫৫ Time View
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ভিত্তিহীন অভিযোগ তুলে মানহানীকর সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা। এরই প্রতিবাদে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে এমপি সমর্থিত উপজেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আহবানে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
মিছিলটি এমপি টিপুর রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে উপজেলা বিএনপির ষড়যন্ত্রকারী কতিপয় নেতাদের বহিস্কারের দাবি করেন বক্তারা।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির একটি অংশ জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট না দিয়ে জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা ও তাঁকে ভোট দিয়ে ডা. ইকরামুল বারী টিপুকে পরাজিত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। জনপ্রিয়তার শীর্ষে থাকা ডা. টিপু তাদের সেই ষড়যন্ত্র নসাৎ করে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
বক্তারা দাবি করেন, তারই ধারাবাহিকতায় আধিপত্য বিস্তার ও এমপি ডা. টিপুর টর্চার সেলে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ এনে গতকাল সোমবার (৬ এপ্রিল) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতৃত্বে সংবাদ সম্মেলন করা হয়। ডাক্তারি চেম্বারকে টর্চার সেল উল্লেখ করে এমন ভিত্তিহীন অভিযোগে মানহানীকর সংবাদ প্রকাশ হওয়ায় জনপ্রিয় একজন এমপির চরিত্রহনন করা হয়েছে বলেও প্রতিবাদ সমাবেশে উল্লেখ করা হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুকুল, বিএনপিনেতা মোস্তাফিজুর রহমান ফিরোজ, ফরহাদ হোসেন চকদার, নুর বক্স মণ্ডল, প্রভাষক এমদাদুল হক, কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু, সাবেক যুবদলনেতা মোজাদ্দীদ আল মামুন, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তালহা জোবায়ের, সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহেল কাফি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক, ছাত্রদলনেতা রিসালাত-ই সাজিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com