• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

ধামইরহাটে আইডিয়াল মাদরাসার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা

Reporter Name / ১৪০ Time View
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট উপজেলার ডিজিটাল ক্যাম্পাস সমৃদ্ধ ব্যতিক্রমী ও ভিন্নমাত্রার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট আইডিয়াল মাদরাসার বার্ষিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৪ এপ্রিল (শনিবার) দুপুরে জেলা পরিষদ আধুনিক ডাকবাংলোতে ধামইরহাট আইডিয়াল মাদরাসার জমকালো আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ইবতেদায়ী বৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত ট্যালেন্টপুলে ৬জন ও সাধারণ গ্রেডে ৫জনসহ মোট ১১ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আইডিয়াল মাদরাসা চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম।
প্রতিষ্ঠানের সেক্রেটারী ও বিশিষ্ট ব্যাংকার মো. আবু তাহেরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান রেজুয়ান হোসেন, উপদেষ্টা নজিপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ ছানাউল্লাহ নুরী, ফাইন্যান্স ডিরেক্টর কোরবান আলী, অডিট এন্ড ফাইন্যান্স ডিরেক্টর ব্যাংকার মো. ইলিয়াস হোসাইন, সহকারি অধ্যাপক জয়নুল আবেদীন, ফার্শিপাড়া দাখিল মাদ্রাসার সুপার মতিউর রহমান, প্রভাষক জুলফিকার আলী, আব্দুল্লাহ বিন বেলাল, ধামইরহাট বাজার বণিক সমিতির সভাপতি কোরবান আলী দেলোয়ার, মাদ্রাসার উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর মেহেদী হাসান, আমজাদ হোসেন প্রমুখ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com